নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল

নতুন নারী সংসদ সদস্যরা সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তুলবেন এবং গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন নির্বাচিত নারী সংসদ সদস্যরা দেশের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে কাজ করবেন। তাদের অংশগ্রহণ সংসদের পরিবেশকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরাও নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা জানান, নারী ও শিশুর অধিকার রক্ষা, পাশাপাশি সামাজিক বৈষম্য কমাতে কাজ করার বিষয়ে তারা গুরুত্ব দেবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

