জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুরোহিত ও সেবাইতদের মাঝে সম্মানী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শুল্ক কমানো হয়েছে, এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় জামায়াত নেতা বহিষ্কার

দাঁতের মাজনের কারখানায় হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

কুমিল্লায় বাজারের ব্যাগে টাকাসহ জামায়াত নেতা আটক

বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সম্মিলিত সাংবাদিক জোটের নিন্দা

জামায়াত নেতার মন্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

আগামীকাল শুভ মহালয়া

