দাঁতের মাজনের কারখানায় হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজনের কারখানার আড়ালে বিভিন্ন পণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত টাস্কফোর্স। একই সঙ্গে কারখানার ব্যবস্থাপককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, কারখানাটির মালিক নজরুল ইসলাম। তিনি সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন জামায়াতের আমির।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, কাগজপত্রে কারখানাটি দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত ছিল। তবে সেখানে হারপিক ও মশার কয়েলও উৎপাদন করা হচ্ছিল। এসব পণ্যে প্রস্তুতকারক হিসেবে নজরুল ইসলামের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হলেও প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিমের মাজন নামে যে পণ্য তৈরি করা হচ্ছিল, তাতেও নিমের কোনো উপাদান ব্যবহার করা হয়নি বলে প্রাথমিকভাবে দেখা গেছে। পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গবাদিপশু ও হাঁস-মুরগির ওষুধও উৎপাদন করা হচ্ছিল।
অভিযানে আরও দেখা যায়, উৎপাদিত পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এসব অনিয়মের কারণে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

