শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের টাউন কলোনি ও সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের এই সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে শিমুল (৪০) এবং শেরপুর পৌর শহরের টাউন কলোনি মহল্লার মজনুর রহমান (২৮)। ভ্রাম্যমাণ আদালত সাখাওয়াত হোসেনকে দুই মাস এবং মজনুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
থানা পুলিশ সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। আদালত তাৎক্ষণিকভাবে তাদের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে আজ দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

