মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

মাদকের নেশা কতটা অন্ধ করে দিতে পারে, তার এক করুণ দৃষ্টান্ত দেখা গেল নাটোরের লালপুরে। নেশার টাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে পিটিয়ে জখম করার অপরাধে মো. আল-আমিন (২৩) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ওয়ালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মো. আজাদের ছেলে আল-আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার সে তার মা রেহেনা খাতুনের (৫০) কাছে নেশার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আল-আমিন তাকে অমানুষিক মারধর করে জখম করে এবং জোরপূর্বক টাকা নিয়ে নেশা করতে বসে।
সন্তানের এমন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মা রেহেনা খাতুন দুপুরে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরপরই ওয়ালিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ আল-আমিনের বাড়িতে হানা দেন। পুলিশ সেখানে গিয়ে আল-আমিনকে নিজের ঘরের ভেতরে মাদক সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করে।

পরে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি আল-আমিনকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন জানান, “মাদকাসক্ত ওই যুবক কেবল মাদক সেবনই করেনি, বরং নেশার জন্য নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে। মাদক এবং জনশৃঙ্খলা বিনষ্টের অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।”
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আল-আমিনকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

শেরপুরে আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

বগুড়ায় দুই মাদকাসক্তের দেড় মাসের কারাদণ্ড

