নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম না মেনে তেল নেওয়ার দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ওই সময় লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীদের প্রত্যেককে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনও একই পরিমাণ তেল নেওয়ার পর মোটরসাইকেল সরিয়ে না নিয়ে আরও ৫০০ টাকার তেল দাবি করেন।

পাম্প কর্তৃপক্ষ নিয়মের বাইরে অতিরিক্ত তেল দিতে অপারগতা প্রকাশ করলে মোবারকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তার সঙ্গেও মোবারক হোসেনের বাগবিতণ্ডা ও অশোভন আচরণের অভিযোগ ওঠে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি নির্দেশনা অমান্যের দায়ে মোবারক হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, সাজাপ্রাপ্ত মোবারক হোসেনকে আইন অনুযায়ী জেলহাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
