বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

বগুড়ায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির দায়ে একটি কারখানার সুপারভাইজারকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) দুপুরে বগুড়া সদরের চাঁদপুর এলাকায় ‘ড্রাগন ফুড এন্ড বেভারেজ, বাংলাদেশ’ নামক কারখানায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটিতে অননুমোদিত রাসায়নিক মিশিয়ে অত্যন্ত নোংরা পরিবেশে জুস তৈরি করা হচ্ছে।

এছাড়া মান নিয়ন্ত্রণকারী সংস্থার (বিএসটিআই) কোনো সনদ ছাড়াই জুস উৎপাদন এবং মোড়কে অবৈধভাবে লোগো ও সিল ব্যবহার করা হচ্ছিল। এমনকি প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধনও নেই।
এসব অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী কারখানার সুপারভাইজার মোঃ আরিফুর রহমানকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আরিফুর রহমানকে বিকেলেই কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালে কারখানা থেকে ৩৭০ কার্টন অস্বাস্থ্যকর জুস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

