বীরগঞ্জে শেরপুরের অচেতন যুবক উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় দুই যুবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চেতনানাশক দ্রব্যের শিকার হয়ে তারা অচেতন হয়ে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজনের কিছুটা জ্ঞান ফিরলে বাড়ি বগুড়ার শেরপুর এলাকায় বলে জানায়। তবে উদ্ধার হওয়া দুজনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বীরগঞ্জে উদ্ধার হওয়া দুই যুবকের মধ্যে একজন শেরপুরের বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে প্রকৃতপক্ষে কে শেরপুরের বাসিন্দা এবং তাঁদের সঠিক পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
উদ্ধারকৃত যুবকদের কোনো স্বজন বা পরিচিত কেউ চিনতে পারলে দ্রুত শেরপুর থানা অথবা বীরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


