মুড়ি ভেবে ঘরে নেওয়া প্যাকেটেই বিস্ফোরণ, ঝলসে গেল জামায়াত নেতার হাত-পা

ঘরের দরজার সামনে পড়ে থাকা পলিথিনের প্যাকেটটি মুড়ি ভেবে তুলে নিয়েছিলেন মনিরুল ইসলাম। কিন্তু সেটি ঘরে নেওয়ার পর হাতে তৈরি ককটেল বিস্ফোরিত হলে ঝলসে যায় তাঁর হাত-পায়ের বিভিন্ন অংশ। খুলনার দিঘলিয়া উপজেলায় এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটী ইউনিয়নের কলেরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি। তিনি একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম। সকাল পৌনে ছয়টার দিকে বাড়ির গেটের পাশে একটি পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটিতে মুড়ি রয়েছে ভেবে সেটি হাতে তুলে ঘরে নিয়ে যান।
পরে ব্যাগটি হাতে নিয়ে পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তাঁর হাত ও পায়ের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের পর ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করেন। পরে তাঁকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
মনিরুল ইসলামের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুশফিকুর রহমান।
তিনি বলেন, মনিরুল ইসলাম জামায়াতের একটি ইউনিটের সভাপতি। তাঁর ছোট ভাই এম এম রকিব উদ্দিন সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী।
মুশফিকুর রহমানের ধারণা, রকিব উদ্দিনকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা প্যাকেটের মধ্যে বোমা রেখে যেতে পারে। ভুল করে সেটি রকিব উদ্দিনের বাড়ির পরিবর্তে মনিরুল ইসলামের ঘরের সামনে রেখে যাওয়া হয়ে থাকতে পারে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী বলেন, মনিরুল ইসলাম ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে গেটের পাশে একটি পলিথিনের ব্যাগ দেখতে পান। সেটি ঘরে নিয়ে হাতে পরীক্ষা করার সময় হাতে তৈরি ককটেলটির বিস্ফোরণ ঘটে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৪ মাস আগে বাবাকে চাপ দিয়ে কেনা মোটরসাইকেলেই কেড়ে নিলো মাহিরের প্রাণ

কেএমপি সদর দপ্তরের ৩০০ মিটার দূরে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

এনসিপি নেতাকে গুলির ঘটনায় আলোচিত সেই নারী আটক

খুলনায় এনসিপি নেতাকে গুলি, চুয়াডাঙ্গা সীমান্তে নজরদারি বৃদ্ধি

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ

খুলনায় আদালত থেকে বের হওয়ার সময় গুলিতে দু’জন নিহত

খুলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

