কেএমপি সদর দপ্তরের ৩০০ মিটার দূরে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত।
আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলায় একটি বিশেষ অভিযান শেষ করে রিকশাযোগে নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে ফিরছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম। রাত আড়াইটার দিকে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা শাহ আলমের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীদের বাধা দিলে তারা ধারালো চাপাতি দিয়ে শাহ আলমের দুই হাতের কব্জির ওপর কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। খবর পেয়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশের টহল দলের সদস্যরা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে পুলিশ পরিদর্শক শাহ আলমের দুই হাতের কব্জি গুরুতর জখম করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

এনসিপি নেতাকে গুলির ঘটনায় আলোচিত সেই নারী আটক

খুলনায় এনসিপি নেতাকে গুলি, চুয়াডাঙ্গা সীমান্তে নজরদারি বৃদ্ধি

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ

খুলনায় আদালত থেকে বের হওয়ার সময় গুলিতে দু’জন নিহত

খুলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

