নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে শহরের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসার একটি কক্ষে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় ফাহিম রহমানের বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান বাসার লোকজন। তাঁরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় ছিলেন। মুঠোফোনে গণমাধ্যমে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি দলের কেন্দ্রীয় নেতাদেরও অবহিত করেছেন তিনি। বাসায় অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা জড়িত বলে অভিযোগ করেন এই এনসিপি নেতা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক। তিনি দলটির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

প্রত্যন্ত অঞ্চলের প্রতিভা খুঁজতেই আমরা ছুটে বেড়াচ্ছি: বিসিবি সভাপতি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার ১

নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে আগুন, দগ্ধ দোকানি

গাছের চারা খেয়েছে গরু, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আর্জেন্টিনার জয়ে বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

