১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

সরকার ১৮২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত দুটি প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় প্রস্তাব দুটির অনুমোদনের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রস্তাব অনুযায়ী, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কিনতে সরকারের ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এ ডালের প্রতি কেজির দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহের জন্য নাবিল নাবা ফুডস লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করেছে কমিটি।
দুই পণ্য কেনার প্রস্তাব অনুমোদিত হলে সরকারি ক্রয়ে মোট ব্যয় দাঁড়াবে ১৮২ কোটি ২০ লাখ টাকা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

