৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রম সচল রাখতে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে তৃতীয় প্রজন্মের জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহ করা হবে। ওষুধগুলো সরবরাহ করবে দেশীয় প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ক্রয় প্রস্তাব অনুযায়ী, এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনতে সরকারের ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উত্থাপন করা হয়।
‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বড়িগুলো কেনা হচ্ছে। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রয়োজন মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ নম্বর ২০২৫-২৬/জিডি-৪এ এবং টেন্ডার আইডি ১৩২০৩৯৯-এর মাধ্যমে এ ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দরপত্র মূল্যায়ন শেষে সরবরাহকারী হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির নাম সুপারিশ করা হয়েছে।
ঢাকার পান্থপথের শুক্রাবাদ পশ্চিম পান্থকুঞ্জু এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় অবস্থিত।
বৈঠকে ক্রয় প্রস্তাবটি পর্যালোচনার পর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

বাস ভাড়া বাড়ালো সরকার

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

সঠিক ধারায় না ফিরলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে ডা. শফিকুর রহমান

