জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে সরকার: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ঈদযাত্রা ঘিরে নানা ভোগান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠলেও তা ফেরত দেওয়ার ঘোষণা বাস্তবসম্মত নয়। “এতো মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কীভাবে খুঁজে বের করা হবে? প্রশ্ন তোলেন তিনি।

যাত্রীদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, টিকিট কিনতে গিয়ে মানুষ অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির মুখে পড়েছে। এতে ঈদের আনন্দ অনেকের জন্যই ম্লান হয়ে গেছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর দেশের স্বাভাবিকতা বজায় রাখতে জনগণ অনেক কিছু মেনে নিয়েছে। তবে সরকার যদি সঠিক পথে না ফেরে, তাহলে মানুষ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।
সরকারপ্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি জানান, সেটিতে ব্যক্তিগতভাবে বসবাস করবেন না। বরং দেশের প্রয়োজনে, বিশেষ করে বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের মতো রাষ্ট্রীয় কাজে এটি ব্যবহার করবেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি চাঁদাবাজি ও জুলুম বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে ইতিবাচক কাজে বিরোধী দল সহযোগিতা করবে। তবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন।
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদের ব্যস্ততার মধ্যেও নিজ এলাকায় তাকে পেয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। তাকে স্বাগত জানাতে মোটরসাইকেল শোভাযাত্রাও বের করা হয়। পরে তিনি গ্রামের কবরস্থানে গিয়ে দোয়া ও জিয়ারত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

