হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহী দায়রা জজ আদালত-৩–এ একটি হত্যা মামলায় হাজিরা শেষে তিনি এ তথ্য জানান।
দুলু বলেন, “হামের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হয়েছে। সেসময় সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।”
তিনি অভিযোগ করেন, “বিগত সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নানা হয়রানি করা হয়েছিল। সেই হয়রানি থেকে ছোট-বড় কেউ রেহাই পায়নি। আজকের হাজিরা ২০০৪ সালে বাগমারার থানায় দায়ের করা একটি হত্যা মামলার। তবে ২০০৭ সালে ওয়ান ইলেভেন কুশিলবরা মামলা করেছেন, যা উচ্চ আদালতে স্থগিত ছিল। সম্প্রতি জেলা দায়রা জজ আদালতে কার্যক্রম শুরু হলে সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপিত হয়েছে।”
দুলু আরও জানান, “আদালতের বিচারক শামসুল আলামিন আগামী ৭ এপ্রিল মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এই মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের ৫৬ নেতাকর্মী আসামি হিসেবে অভিযুক্ত। এ সময় আদালতের কাছে ন্যায় বিচার দাবি করা হয়।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

বাস ভাড়া বাড়ালো সরকার

