বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম জেরিন।
বিষয়টি সোমবার রাতে হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৫ এপ্রিল জেরিনকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার সময় তার ডায়রিয়া ও ব্রঙ্কোনিউমোনিয়ার মতো জটিলতাও ছিল। মৃত্যুর পর শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জেলায় এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে, আর অন্য চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এদিকে বর্তমানে একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩১ জন শিশু ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

