বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

অনলাইনে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে অর্থ আদায় এবং বেশি লাভের প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের ব্যবহৃত মুঠোফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিযানে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর চারটার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় আইআইটিবির প্রধান ফটকের সামনে সাতমাথা থেকে বনানীগামী সড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাজিম উদ্দিন (৪২), মো. ওবায়দুর রহমান (৪০) ও মো. নুরুল ইসলাম (৪১)। নাজিম উদ্দিন ও ওবায়দুর রহমান শাজাহানপুর উপজেলার বাসিন্দা। নুরুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

ডিবি পুলিশ জানায়, একটি চক্র অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিত। পরে ওই অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ জমা রাখলে বেশি লাভ পাওয়া যাবে, এমন প্রলোভন দেখিয়ে আরও টাকা সংগ্রহ করত চক্রটি। এভাবে অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে তারা জড়িত ছিল বলে অভিযোগ পুলিশের।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোন পরীক্ষা করে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfx নামের অ্যাপ্লিকেশনে লেনদেনের তথ্য পাওয়া গেছে। মুঠোফোনগুলোতে একাধিক জিমেইল অ্যাকাউন্টও ছিল। এসব তথ্যের ভিত্তিতে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মুঠোফোনে বিভিন্ন অ্যাপের লেনদেনসংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

