মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মারা যাওয়া দুই যুবক হলেন, মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপে বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। এর কিছুক্ষণ পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তবে অসুস্থতার পরপরই দুজনকে হাসপাতালে নেওয়া হয়নি।
আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে না নিয়ে বাড়িতে পৌঁছে দেন। বৃহস্পতিবার রাতে বাড়িতেই তাঁর অবস্থার আরও অবনতি হয়। পরে শুক্রবার সকাল সাতটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, অসুস্থ হয়ে পড়ার পর বিধান প্রথমে বাড়িতেই ছিলেন। তাঁর চাচি সুপ্রিয়া সাহা জানান, দশমীর রাতে অতিরিক্ত মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। প্রথম দিকে তিনি পরিবারের কাউকে কিছু জানাননি। পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। এরপর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান জানান, দুজনকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও চালের দামে কারসাজি, ব্যবসায়ীকে জরিমানা

মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

মাগুরার নির্যাতিত সেই শিশুটি না ফেরার দেশে

মাগুরায় শিশু ধর্ষণ: ৬ মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ শিকার, অভিযুক্ত হিটু মিয়াসহ আটক ২

মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় চোর আটক

মাগুরা শহরে দলবদ্ধ ধর্ষণের শিকার এক গৃহবধূ, গ্রেপ্তার ৯

নির্বাচনে বিজয়ের পর সাকিবকে নিয়ে শিশিরের স্ট্যাটাস

