শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও চালের দামে কারসাজি, ব্যবসায়ীকে জরিমানা

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং চালের দাম বাড়িয়ে বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাকোল বাজারে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ‘মেসার্স জীবানন্দ স্টোর’।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, পূর্বে সতর্ক করা সত্ত্বেও মেসার্স জীবানন্দ স্টোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছিল। এছাড়া আগে কম দামে কেনা চালের প্যাকেটের গায়ে থাকা আগের মূল্য মুছে ফেলে ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক প্রতাপ সাহাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে নাকোল বাজারের সবজি বাজারসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আইন অমান্য না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, অভিযানে সবজি বাজার ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মাগুরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নোয়াখালী বিভাগ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা: প্রধান উপদেষ্টা

শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি ঘোষণা

মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

মাগুরার নির্যাতিত সেই শিশুটি না ফেরার দেশে

মাগুরায় শিশু ধর্ষণ: ৬ মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ শিকার, অভিযুক্ত হিটু মিয়াসহ আটক ২

মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় চোর আটক

মাগুরা শহরে দলবদ্ধ ধর্ষণের শিকার এক গৃহবধূ, গ্রেপ্তার ৯

