মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদশা মোড়ল (২৬) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মোড়ল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার আইলিয়া গ্রামের বাসিন্দা ও ওমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। পথে পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

