ফেসবুকে বাদ যাচ্ছে রিচ!

কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্ল্যাটফর্মটিতে কনটেন্টের ব্যাপ্তি ও প্রচার পরিমাপের বহু পুরোনো সূচক ‘রিচ’ (Reach) প্রত্যাহার করে তার স্থলে ‘ভিউয়ার্স’ (Viewers)-কে প্রধান মাপকাঠি হিসেবে নির্ধারণ করা হচ্ছে।
মেটা বিজনেস স্যুটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর থেকে পেইজের পোস্ট, রিলস কিংবা স্টোরির পারফরম্যান্সের হিসাবে ‘রিচ’ অপশনটি আর দেখা যাবে না। এর পরিবর্তে ঠিক কতগুলো অ্যাকাউন্ট থেকে কনটেন্টটি দেখা হয়েছে, তা পরিমাপের জন্য ‘ভিউয়ার্স’ মূল ভূমিকা পালন করবে।
মেটা কর্তৃপক্ষের মতে, ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যানালিটিক্স কাঠামো আরও সহজ, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে।
এ পরিবর্তনের ফলে কনটেন্ট ক্রিয়েটর কিংবা পেজ মালিকদের রিচ কমে যাওয়া বা আয়ের (মনিটাইজেশন) ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কেবল ফলাফলের নামকরণে ও হিসাবের ধরনে প্রাতিষ্ঠানিক এই রদবদল কার্যকর হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

শেরপুরে রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

হোয়াটসঅ্যাপ-ফেসবুক ব্যবহারে মেটার নতুন প্রিমিয়াম পরিকল্পনার বিস্তারিত

শুল্ক কমানো হয়েছে, এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

