স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

দেশে স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম নীতিমালা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যন্ত ও নিম্নআয়ের মানুষের হাতেও স্মার্টফোন পৌঁছে দেওয়া। এতে তারা সহজে ডিজিটাল সেবার আওতায় আসতে পারবেন।

মোবাইল সেবায় উচ্চ করহার নিয়ে তিনি বলেন, বর্তমানে ১০০ টাকার মোবাইল রিচার্জে প্রায় ৩৮ টাকা কর হিসেবে কেটে নেওয়া হয়, যা সাধারণ মানুষের জন্য চাপ তৈরি করছে। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার টেলিকম খাতে আরোপিত কর ও ভ্যাট কমানোর বিষয়ে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
ইন্টারনেট সেবার উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কমপক্ষে ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রাহকেরা অর্থ ব্যয় করেও অনেক সময় প্রত্যাশিত সেবা পাচ্ছেন না—এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।
নিজের দায়িত্ব প্রসঙ্গে রেহান আসিফ আসাদ জানান, উপদেষ্টা হিসেবে তিনি কোনো বেতন বা সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করেন না। ব্যক্তিগত উদ্যোগেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

