দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের কোনো টিকা মজুত ছিল না। পাশাপাশি ২০২০ সালের ডিসেম্বরের পর দীর্ঘ সময় নিয়মিত টিকাদান কার্যক্রমও বন্ধ ছিল।
রোববার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে দেশে নিয়মিতভাবে হামের টিকা দেওয়া হয়নি। এমনকি নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের একটি টিকাও হাতে ছিল না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হামের সংক্রমণ ঠেকাতে শুধু টিকা নয়, আক্রান্তদের আলাদা রাখা ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করাও জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ড্যাব) গ্রামাঞ্চল পর্যন্ত প্রচার কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত সতর্ক হতে পারেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জন্ম সনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

