ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং মামলার আসামিরা কোনো বিশেষ সুবিধাও পাবেন না।
বুধবার (৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক সময় ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ আইনি সুবিধা নেওয়ার সুযোগ পায়। তবে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সেই সুযোগ তৈরি হবে না বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। ময়নাতদন্ত প্রতিবেদনকে ঘিরে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে, তবে বিচারকরা বিষয়টির গুরুত্ব সম্পর্কে অবগত। তাদের মতে, নবজাতকদের মৃত্যু সম্পূর্ণ অবহেলার ফল এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, দেশের ৪৯২টি উপজেলায় ৫০ শয্যার হাসপাতালগুলোকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে পাঁচটি করে শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাসপাতালে একটি করে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মেডিকেল ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নারীদের জন্য এক হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি উপজেলায় বাড়ি বাড়ি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কার্যক্রম সফল হলে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
ডেঙ্গু ও হাম প্রতিরোধ নিয়েও সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রোগের ধরন ও ভ্যারিয়েন্ট বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষার প্রতিবেদনে ছাড় দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মে ঈদুল আজহার আগের দিন আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

