আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন দেশের রোগীরা শারীরিকভাবে হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তার মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার (২২ মার্চ) বিকেলে শিবপুর উপজেলায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী কিছুটা কাব্যিক ভঙ্গিতে বলেন, ‘আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের সকল রোগী শারীরিকভাবে সুস্থ থাকবে।’ তার এই বক্তব্যে উপস্থিতদের মধ্যে সাড়া পড়ে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে বিদ্যুৎ সংকটসহ কিছু বাস্তব চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এর ফলে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে শুরু করে লেবাররুম পর্যন্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, নরসিংদীর ১০০ শয্যার সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রেও হাসপাতালের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনজুর এলাহী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

