ফুলপুরে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর সাম্মত আলী (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকডাকিরকান্দা গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির গলা কাটা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাম্মত আলী। এরপর পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে বাড়ির কাছের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহের গলা কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জিএম সিরাজের পক্ষে শেরপুরে তারেক রহমানের পথসভায় মানুষের ঢল

৫৬ হাজার বর্গমাইলে কোনো চাঁদাবাজ রাখা হবে না: শেরপুরে ডা. শফিকুর রহমান

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির রাজত্ব, স্কুলের জমিও অনিরাপদ!

ট্রাজেডির ছায়া পেরিয়ে বগুড়ায় রথযাত্রায় ভক্তদের ঢল

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী

ত্রিশালেই নির্মিত হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

ঋণ না পেয়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক যুবক

নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

মালয়েশিয়ায় কর্মস্থলে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

