নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

ময়মনসিংহের নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এবাদুল হক (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এবাদুল হক কাদিরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং সে স্থানীয় বাহাদুরপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, জুমার নামাজের পর বাড়ির পাশের একটি পতিত ডোবায় মাছ ধরতে যায় এবাদুল। সেই সময় বৈদ্যুতিক মোটরের সাহায্যে ডোবার পানি নিষ্কাশন করা হচ্ছিল। অসাবধানতাবশত এবাদুল বিদ্যুতের সংস্পর্শে আসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবাদুলকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবাদুলের বাবা মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, "বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটল। হাসপাতালে নেওয়ার পর জানতে পারলাম, আমার এবাদুল আর নেই।"
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজের পর ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবাদুলের মৃত্যু হয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, নিহত কিশোরের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। যেহেতু ঘটনাটি কোতোয়ালি থানার আওতাধীন, তাই পরবর্তী আইনি প্রক্রিয়া তারাই সম্পন্ন করবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

মালয়েশিয়ায় কর্মস্থলে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

৪ মাস আগে বাবাকে চাপ দিয়ে কেনা মোটরসাইকেলেই কেড়ে নিলো মাহিরের প্রাণ

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

