বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে এখানে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে এলাকাটিতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় মুসল্লী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ময়লা ফেলার কোনো নির্ধারিত স্থান বা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় কিছু অসচেতন মানুষ নিয়মিতভাবে মসজিদের পাশেই আবর্জনা ফেলছেন। দিন দিন এই স্তূপ বড় হওয়ায় পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে নামাজের সময় বাতাসের সাথে ভেসে আসা দুর্গন্ধে মুসল্লীরা চরম অস্বস্তিতে পড়ছেন।
মসজিদে আসা একাধিক মুসল্লী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি পবিত্র স্থানের পাশে এভাবে ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক। দুর্গন্ধে এখানে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে।”

মোঃ আকাশ ইসলাম জানান, নাগালের মধ্যে রাখতে স্থানীয়রা জায়গাটি বাঁশ দিয়ে ঘেরাও করে দিলেও এক শ্রেণির মানুষ এখন ঘেরার ভেতরেই ময়লা ফেলছে। ফলে কোনো সমাধান তো হচ্ছেই না, উল্টো জায়গাটি স্থায়ী ভাগাড়ে পরিণত হয়েছে।
এলাকাবাসীর দাবি, পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখানে একটি স্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করত এবং নিয়মিত বর্জ্য পরিষ্কার করত, তবে এই সংকট কাটানো সম্ভব হতো।
বিষয়টি নিয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু মুঠোফোনে জানান, “আমি এখানে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

