ত্রিশালেই নির্মিত হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে এলাকাটিকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং পর্যটন এলাকার উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়।
বিমানমন্ত্রী জানান, বিমানবন্দর নির্মাণের কাজ পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হবে। প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই ত্রিশালের পর্যটন এলাকার উন্নয়নকাজ দৃশ্যমান হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মস্পৃহা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন।’ এ সময় ত্রিশালসহ সারা দেশকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চান তিনি।
ত্রিশালের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উপজেলাটি ইতিমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের নেতৃত্বে আধুনিক ত্রিশাল গড়ে উঠবে। তিনি আরও বলেন, কপালে থাকলে সংসদ সদস্য মাহাবুবুর রহমানও যেকোনো সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।
সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।’
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ দিনের সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ঋণ না পেয়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক যুবক

নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

মালয়েশিয়ায় কর্মস্থলে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

৪ মাস আগে বাবাকে চাপ দিয়ে কেনা মোটরসাইকেলেই কেড়ে নিলো মাহিরের প্রাণ

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

