শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে এই স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— এমিরেটসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। মোট ৮০টি বারের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কর্মীদের জুতার ভেতর সোনা লুকিয়ে পাচারের এই কৌশল কার বা কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, কোথা থেকে এসব সোনা আনা হয়েছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া সার্কিট হাউজে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেলা প্রশাসকের অভ্যর্থনা

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

