অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

সাভারের আমিনবাজারে সড়কের ওপর অটোরিকশা রাখা নিয়ে একজনকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮)। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে সাভার থানার আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জহিরুল ইসলাম নামে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নামাজ পড়তে বাসা থেকে প্রায় দুই হাজার ফুট দূরে মদিনা সিটি মসজিদের সামনে যান আলতাফ হোসেন। মসজিদের পশ্চিম পাশে আবুল কালাম আজাদের একটি অটোরিকশার গ্যারেজ রয়েছে। সেখানে সড়কের ওপর অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরে আবুল কালামকে মারধর করা হচ্ছিল। আলতাফ হোসেন সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন এবং নিজের পরিচয় দেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তার ওপর চড়াও হয়।
পরিস্থিতি উত্তপ্ত দেখে আলতাফ হোসেন তার ছোট ছেলে আরিফুল ইসলামকে (২৬) সঙ্গে নিয়ে সেখান থেকে সরে যান এবং প্রায় ৭৫ গজ দূরে অবস্থিত তার বড় ছেলের মালিকানাধীন একটি গেঞ্জি কারখানায় আশ্রয় নেন। হামলাকারীরা সেখানেও তাদের পিছু নিয়ে কারখানার ভেতরে ঢুকে পড়ে। এরপর লাঠি দিয়ে আলতাফ হোসেন ও তার ছেলের মাথায় উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত আলতাফ হোসেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার মার্কেট ইন্টেলিজেন্স শাখায় কর্মরত ছিলেন। তার পুলিশ পরিচিতি নম্বর বিপি-৬৮৮৬০৫০৬০০। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার (এনায়েতপুর) সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা জহিরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে। জহিরুল সাভারের বড়দেশি এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, যার গাড়ি রাখাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, সেই মূল অভিযুক্ত জহিরুলকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে হামলায় জড়িত আরও ১১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাভারে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

