সাভারে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫

ঢাকার সাভারে সাত বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত ভোররাতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান জানান, ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সাভারের পূর্ব শাহীবাগ এলাকার মারকাজুল উলুম আশ শরইয়্যাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন এবং চার শিক্ষার্থী তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে ওই মাদরাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেনসহ কয়েকজন যৌন নির্যাতন করে আসছিল। এ ঘটনায় গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। মামলায় ওই মাদরাসার ছয় শিক্ষার্থী ও চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি নির্যাতনের অভিযোগ রয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে এবং জড়িত পাঁচজনকে গ্রেফতার করে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


