নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

নওগাঁর পত্নীতলায় হানিট্রাপের ফাঁদে ফেলে এবং নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার সরদারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই তরুণীসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাহফুজুর রহমান বাঁধন (২৬), মমিনুর ইসলাম (২২), মোছাঃ সাদিয়া আক্তার মায়া (১৯) এবং রুমা খাতুন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রটি সরদারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিল। তারা মূলত ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রলুব্ধ করে নিজেদের ডেরায় নিয়ে আসত। এরপর ভুক্তভোগীকে মারধর করে মোবাইলে তাঁর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করত। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের মূল কাজ।
পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির নেতৃত্বে একটি বিশেষ দল ওই বাসায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাঁদের অপরাধের কথা স্বীকার করেছেন। তারা জানায়, ধরা পড়া এড়াতে বিভিন্ন সময় তারা এলাকা পরিবর্তন করে বাসা ভাড়া নিয়ে এ ধরণের প্রতারণা চালিয়ে আসছিল।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি তরুণ সমাজকে এ ধরণের হানিট্রাপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিতদের পাতা ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানান। চক্রের পলাতক অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট


