জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়ে দেশীয় মদসহ আটক হয়েছেন রুবেল রানা (৩২) নামের এক ব্যক্তি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের কাজীপুর থানায় এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাতদিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া এ দণ্ডাদেশ দেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, থানায় জিডি করতে আসা ওই যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে তল্লাশি করে। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগে ২৫০ মিলিলিটারের চারটি কোল্ড ড্রিংকস 'স্পিড'-এর বোতলে দেশীয় মদ পাওয়া যায়। পরে বিষয়টি থানা থেকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই যুবক নিজের দোষ স্বীকার করেন। এ অপরাধে তাকে সাতদিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

