পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে অফিস সহায়ক পদে প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে চাকরি পাওয়ার অপচেষ্টার অভিযোগে রিপন হোসেন নামে এক প্রার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কমিশন সচিবালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
আটক রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের স্থায়ী বাসিন্দা। অফিস সহায়ক পদে তাঁর রোল নম্বর ছিল ২১০১১৮৭।
পিএসসি সচিবালয় সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত মঙ্গলবার চাকরিতে যোগদানের উদ্দেশ্যে কমিশন সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর পরিচয় যাচাই শুরু করেন। যাচাইয়ের একপর্যায়ে প্রবেশপত্রের ছবি ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজের সঙ্গে তাঁর চেহারার অমিল পাওয়া যায়। এতে তাঁর পরিচয় নিয়ে গুরুতর সন্দেহ দেখা দেয়।
বিষয়টি প্রথমে উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হয়। পরে তিনি বিষয়টি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। কর্মকর্তারা যৌথভাবে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে রিপন হোসেন নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, লিখিত বা মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। উভয় পরীক্ষাতেই তিনি প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করেছিলেন। জালিয়াতির বিষয়টি স্বীকার করার পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

