রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি শ্রাবণ ওরফে 'কুত্তা শ্রাবণ' (২০) এবং তার তিন সহযোগীকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে এসআরবি। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৪৮ রাউন্ড গুলি, চারটি রাম দা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার র্যাব-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজার থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাকিরা হলেন সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। তাদের সবার বাড়ি তারাবো পৌরসভার বিভিন্ন গ্রামে।
এসআরবি জানিয়েছে, শ্রাবণের বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারি সহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি আরও জানিয়েছে, 'কুত্তা শ্রাবণ' সহ তার সহযোগী সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বুধবার ঢাকার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর ও উঠতি বয়সী তরুণদের নিয়ে একটি সংঘবদ্ধ গ্যাং পরিচালনা করে আসছিলেন। এই গ্যাংয়ে ৫০ থেকে ৬০ জন সদস্য রয়েছে। রূপগঞ্জে সক্রিয় দুটি প্রধান কিশোর গ্যাংয়ের মধ্যে একটি শ্রাবণের নেতৃত্বে পরিচালিত হয় এবং অন্যটি 'নবী গ্রুপ' নামে পরিচিত।
লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ আরও বলেন, গ্রেপ্তার এড়াতে শ্রাবণ নির্দিষ্ট কোনো জায়গায় থাকতেন না, একেক দিন একেক এলাকায় রাত কাটাতেন। শ্রাবণ ও তার সহযোগীদের বিরুদ্ধে কেউ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করলে তাকে হামলার লক্ষ্যবস্তু করা হতো। অভিযোগের খবর পেয়ে বাদীর বাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার মতো ঘটনাও ঘটেছে। একটি মামলার জেরে বাদীর বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগের কথাও জানান তিনি।
আমেনা বেগম নামে এক নারী মামলা করায় তার বাড়িতেও হামলা চালানো হয়েছিল। এসআরবির জানায়, ভয়ভীতি দেখানোর কারণে শ্রাবণের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করতে সাহস পেতেন না। সম্প্রতি রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকাণ্ডে শ্রাবণ ও তার অনুসারীদের নাম আসে। ওই ঘটনার পর শ্রাবণের শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ ছাড়া গত ১৬ সেপ্টেম্বরের আলোচিত 'নাদিম অপহরণ' মামলায় শ্রাবণকে এক নম্বর আসামি করা হয়।
শ্রাবণের নামের সঙ্গে 'কুত্তা' শব্দটি যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে র্যাব অধিনায়ক মাসুদ পারভেজ বলেন, তার বাবার নামের সঙ্গেও ওই শব্দটি যুক্ত ছিল। তার বাবাও একাধিক মামলার আসামি ছিলেন এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তার বাবার নাম থেকেই শ্রাবণের নামের সঙ্গে 'কুত্তা' শব্দটি যুক্ত হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

