স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে অভিযান পরিচালনা করে রিপন মিয়াকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা করেন। মামলায় রিপন মিয়ার নাম উল্লেখ করে আরও আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১ আগস্ট সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ির উঠানে রান্নার কাজ করছিল। এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই সুযোগে রিপন মিয়া তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান।
এদিকে, ঘটনার পর স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক হওয়ার বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে অভিযুক্তকে জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরে সেই বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

