স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি গ্রামে ঘরে ঢুকে স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার পাগলা থানার অধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে পরিবার।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূ তাঁর মায়ের বাড়িতে স্বামী ও সন্তানকে নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল ঘরে প্রবেশ করে। এ সময় তারা গৃহবধূর স্বামীকে বেঁধে মারধর করে বলে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, স্বামীকে রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বুধবার দুপুরে ভুক্তভোগীর মা পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর মা বলেন, যারা তাঁর মেয়ের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর বিচার চান তিনি।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

রাণীনগরে চকলেটের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, কবিরাজ গ্রেফতার

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

