রাণীনগরে চকলেটের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

নওগাঁর রাণীনগরে চকলেটের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২ মে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির বয়স ১১ বছর। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে দুপুরে স্কুলের টিফিন বিরতিতে বাড়িতে যায় শিশুটি। খাবার শেষে আবার স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তি তাকে চকলেট দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, ঘটনার বিষয়টি প্রথমে পরিবারের বাইরে জানাজানি হয়নি। পরে সোমবার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কিছু ব্যক্তি গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন স্বজনরা। তবে শেষ পর্যন্ত শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয়।
গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার ভিত্তিতে রাতেই আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

