বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ দিনের সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং তার নামাজে জানাজার দিন এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি এক অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল। শোকের এই সময়ে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন—এই শোক সইবার শক্তি যেন সবাইকে দান করা হয়।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান দেশের রাজনৈতিক ধারায় গভীর ছাপ রেখে গেছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টার ভাষায়, দেশ ও জাতির প্রতি তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা, গণমুখী নেতৃত্ব এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর দৃঢ় অবস্থান জাতির স্মৃতিতে অম্লান থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এমন একজন দূরদর্শী ও নিবেদিতপ্রাণ নেত্রীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, এ কথাও বলেন ড. ইউনূস।
শোকাবহ এই সময়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জানাজাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি।
ঘোষণা অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি, তাঁর নামাজে জানাজার দিন বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি থাকবে।
এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৫ আগস্ট ১৯৪৫। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

