গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম: শেখ হাসিনা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এক শোকবার্তায় বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এই শোকবার্তাটি প্রচার করা হয়। বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে

ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে প্রকাশিত প্রথম বড় ধরনের আনুষ্ঠানিক শোকবার্তা। এতে তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।’ দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দিবাগত রাত ২টার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টায় তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের সামনে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের কাছে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী ও দুবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিক হলো—একাধিক সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কখনো পরাজিত হননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজপথের আন্দোলন, জেল-জুলুম এবং নানা চাপের মধ্যেও দেশ ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে। তাঁর প্রয়াণে শুধু বিএনপি নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো...