হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এ ধরনের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে। একই সময়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাস বয়সী এক শিশুকে গত ২৫ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের জটিলতায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এছাড়া জামালপুরের ইসলামপুর থেকে আনা পাঁচ মাস বয়সী আরেক শিশুকে বৃহস্পতিবার ভোরে ভর্তি করা হয়। একই ধরনের উপসর্গ ও জটিলতায় ওই দিন সকালেই শিশুটির মৃত্যু ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত মোট ৯১১ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক রোগী ভর্তি হলেও মার্চের মাঝামাঝি থেকে হঠাৎ করেই সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

সৌদিতে হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

