কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় খাবার খাওয়ার সময় গলায় কোরবানির মাংস আটকে আখিতারা খাতুন ওরফে আঁখি (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার লোকনাথপুর গ্রামের রোনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আখিতারা খাতুন স্থানীয় আব্দুল্লাহ হকের মেয়ে। সে ডিএস দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাস নিতে কষ্ট অনুভব করে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই আখিতারা খাতুনের মৃত্যু হয়েছে।
ঘটনার পর পরিবারে শোকের পরিবেশ নেমে এসেছে। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করতে দেখা গেছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

সৌদিতে হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
