হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুল লতিফ সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি জেলা জজ আদালতের সাবেক পিপি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা ছিলেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বয়রা এলাকা থেকে তার ছেলে রাসেলসহ আবদুল লতিফকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার জানান, রোববার রাত আনুমানিক তিনটার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল লতিফ। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে ভোর চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুর রহমান বলেন, রাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের মেয়ে শাম্মি আক্তার বলেন, তার বাবা ও ভাইকে খুলনার বয়রা এলাকা থেকে আটক করার পর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

