মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন রাজনগর উপজেলার কৃষক আইয়ূব আলী। অন্যদিকে কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা-বাগানে মারা যাওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের কৃষক আইয়ূব আলী মনু নদীর পাশের জমিতে ধান কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। সঙ্গে তীব্র বিদ্যুৎ চমকাতে থাকে। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের আঘাতে আইয়ূব আলীর শরীরের এক পাশ গুরুতরভাবে ঝলসে যায়। এ ঘটনায় ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া কৃষক আইয়ূব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা-বাগান এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

সৌদিতে হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

