বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়া সদরের বেংচিয়াপাড়া এলাকায় ২ হাজার পিস ইয়াবাসহ মো. রিপন (৪৩) নামের তালিকাভুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
রিপন বগুড়া সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মধ্যপাড়ার মৃত নাদু মিয়ার ছেলে।
বর্তমানে তিনি ১৫ নম্বর ওয়ার্ডে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে সেখানে মাদকের একটি চালান মজুত করা হয়েছে। পরে অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে রিপনের সেমিপাকা বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় কালো স্কচটেপে মোড়ানো ১০টি নীল পলি প্যাকেট থেকে ২০০ গ্রাম ওজনের কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ওই ট্যাবলেটগুলো এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংস্থাটির উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন।
বহুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই চালানের সঙ্গে আর কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পেলে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় আ. লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, ব্যবস্থাপকের কারাদণ্ড

৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ধূমপানের ভিডিও নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়ায় এমবিবিএস পরিচয়ে রোগী দেখছিলেন ভুয়া চিকিৎসক

বগুড়ায় নিমকি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

