শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বাড়ির পেছনে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৭) নামের এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে স্থানীয় ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টির সময় বাড়ির অদূরে থাকা হাঁসগুলো ফিরিয়ে আনতে এবং মাছ ধরতে গিয়েছিল সাব্বির। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী কদম আলী বলেন, “সকালে বৃষ্টি হচ্ছিল। সাব্বির বাড়ির পেছনে মাছ ধরতে ও হাঁস আনতে গিয়েছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি সে নিথর অবস্থায় পড়ে আছে। তখনই আমরা বুঝতে পারি যে বজ্রাঘাতেই তার মৃত্যু হয়েছে।”
স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় এলাকায় প্রচণ্ড কম্পন ও শব্দের সৃষ্টি হয়। বজ্রপাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলের পাশে থাকা একটি বিশাল মেহগনি গাছের মোটা ডাল ভেঙে পড়ে যায়।
মেধাবী ও শান্ত স্বভাবের সাব্বিরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলের মানুষ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

