মালয়েশিয়ায় কর্মস্থলে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

মালয়েশিয়ার জহুর বারু শহরে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে তাজ উদ্দিন (৪১) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজ উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় নয় বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান তাজ উদ্দিন। তিনি জহুর বারু শহরের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় বসবাস করেন। মাত্র তিন মাস আগে দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন তিনি। ছুটি শেষে এক মাস আগেই তিনি আবার মালয়েশিয়ায় ফিরে যান।

নিহতের ভাগনে ফরহাদ হোসেন খোকন জানান, শুক্রবার সকালে কর্মস্থলে ক্রেন দিয়ে মালামাল সরানোর কাজ করছিলেন তাজ উদ্দিন। এ সময় হঠাৎ ক্রেন থেকে মালামাল ছিঁড়ে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে নিহত প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরন

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশেই হাদি হত্যা: ডিবি

বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

তোমাকে বিদায় দিতে আসিনি, তুমি আমাদের সঙ্গেই থাকবে: প্রধান উপদেষ্টা

হাদিকে হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ

ওসমান হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না: সাবেক উপদেষ্টা মাহফুজ

হাদিকে গুলির ঘটনায় ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালক ৫ দিনের রিমান্ডে

