হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বললেন সিইসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। নির্বাচনের সময় দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এসব নতুন কিছু নয়। তিনি বলেন, ভোটের সময় আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াও খুন হয়েছিলেন। হাদির ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত এবং নির্বাচন সঠিক সময়েই সঠিকভাবে হবে।
তরুণদের উদ্দেশে সিইসি বলেন, তরুণরা নিজেরা ভোট দেবেন এবং অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। কারণ তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। এবারের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ হবে বলেও তিনি জানান।
দেশের বিভিন্ন সময়ে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ সালে নিজেদের ভূমিকা দেখিয়েছে। তরুণদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক ধারণা ও শক্তি ছাড়া দেশ গড়া সম্ভব নয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা গত ৫৪ বছরে হয়নি। পাশাপাশি নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে গণভোটের আয়োজনও করা হচ্ছে। তরুণদের অংশগ্রহণ থাকলে দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

