আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না: সাবেক উপদেষ্টা মাহফুজ

তথ্য মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মাহফুজ আলম।
সমাবেশে তিনি বলেন, দেশের বাইরে গিয়ে যারা দেশের ভেতরের লড়াইকে ছড়িয়ে দিচ্ছে, তাদের উদ্দেশে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তার ভাষায়, যদি দেশের লড়াই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে মুক্তির লড়াইও দেশের বাইরেই বিস্তৃত হবে। সামনে পরিস্থিতি অত্যন্ত সংকটময় উল্লেখ করে তিনি বলেন, আমাদের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না।
মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের পর তাদের হাতে যথেষ্ট ক্ষমতা ছিল। তখন তারা চাইলে অনেক কিছুই করতে পারতেন। কিন্তু নিজেদের সংযত রেখেছেন বলেই আজ এই সাহস দেখানো হচ্ছে। তিনি বলেন, ক্ষমা করে যদি ভুল হয়ে থাকে, তাহলে আর সেই ভুল করা হবে না।
সুশীলতা করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেক ধৈর্য দেখানো হয়েছে। রিকনসিলিয়েশন ও ট্রুথের কথাও বলা হয়েছে। আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার করার কথা বলা হয়েছে। কিন্তু একদিকে বিচার চলবে, আর অন্যদিকে আইনের ফাঁক গলে দেশ ছেড়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে বাংলাদেশে সন্ত্রাসে উসকানি দেওয়া হবে, এটি বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের বাইরে আশ্রয় নিয়ে বাংলাদেশে সন্ত্রাস চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ ধরনের হামলা বা উসকানি আর মেনে নেওয়া হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

